ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ সোহেল রানা, বরগুনা প্রতিনিধি: বরগুনার বলেশ্বর নদীর মোহনাসহ বঙ্গোপসাগরে জলদস্যু কর্তৃক ডাকাতি, চাঁদাবাজি, জেলেদের অপহরণ ও মুক্তিপণ দাবি সংক্রান্ত অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী যৌথবাহিনীর এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টায় জেলা পুলিশ অফিসের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সাগরে মৎস্য আহরণে নিয়োজিত জেলেদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হস্তে দমনের লক্ষ্যেই এই জরুরি বৈঠকের আয়োজন করে জেলা পুলিশ।
সভায় সভাপতিত্ব করেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা। বক্তব্যে তিনি সাগরে দস্যুতা ও চাঁদাবাজি প্রতিরোধে পুলিশ, র্যাব, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও নৌ-বাহিনীর মধ্যে তথ্য আদান-প্রদান এবং সমন্বিত আভিযানিক কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জেলেদের জানমালের নিরাপত্তা রক্ষায় যৌথবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করবে। বিশেষ করে মুক্তিপণের জন্য জেলে অপহরণের ঘটনা রোধে আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর জন্য দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
সমন্বয় সভায় পুলিশ ও নৌ-বাহিনীর পদস্থ কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরীসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায় যৌথবাহিনীর প্রতিনিধিরা সাগরে নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় নিজেদের প্রস্তুতির কথা তুলে ধরেন এবং দস্যু দমনে নিয়মিত টহল বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করেন। এই উদ্যোগের ফলে বঙ্গোপসাগরে নির্ভরশীল জেলেদের মধ্যে স্বস্তি ফিরবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ