ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে নিরাপত্তা জোরদার করেছে হাইওয়ে পুলিশ। এরই অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুর উপজেলার রঙ্গিলা বাজার এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) সকালে মাওনা হাইওয়ে থানা পুলিশের একটি দল নিয়মিত টহল চলাকালে এসব সরঞ্জাম উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মহাসড়কের রঙ্গিলা বাজার এলাকায় সন্দেহজনক কিছু লক্ষ্য করে মাওনা হাইওয়ে থানার সার্জেন্ট সৌরভ দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তল্লাশি চালায়। এ সময় সড়কের একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি রামদা, ১টি বড় ছুরি, ১টি জিআই পাইপ, ১টি টর্চলাইট, ১টি ফিচার ফোন ও ২টি জ্যাকেট উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা সটকে পড়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঈদকে সামনে রেখে মহাসড়কে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। কোনো ধরনের নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড যেন না ঘটে, সে জন্য নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং হাইওয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ