ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত নির্বাচনের শেষে এমন সহিংসতা মোটেও কাম্য ছিল না। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, সুন্দর একটি নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে যে অনাকাঙ্ক্ষিত সহিংসতা হচ্ছে, তা রোধে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচনে বিজয়ী দলকে কার্যকর ও দৃশ্যমান ভূমিকা নিতে হবে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
গাজী আতাউর রহমান তার বিবৃতিতে উল্লেখ করেন, পুরোনো রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাই অতীতের মতো সহিংসতা এখন আর গ্রহণযোগ্য নয়। তিনি সতর্ক করে বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই নিষ্ক্রিয় থাকলে চলবে না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও হাল ছাড়া যাবে না। অন্যথায়, একটি সহিংসতাহীন জাতীয় নির্বাচনের যে অর্জন, তা নির্বাচন পরবর্তী সংঘাতের কারণে ম্লান হয়ে যেতে পারে।
নির্বাচনে বিজয়ী দল বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব এখন তাদের কাঁধে। নির্বাচনের পর সহিংসতা দমনে ব্যর্থ হলে তা ‘শুরুতেই গলদ’ হিসেবে গণ্য হবে এবং জনগণের আস্থা নষ্টের কারণ হয়ে দাঁড়াবে। তিনি বিএনপি নেতাদের দ্রুততার সঙ্গে দলীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও কমিটিকে জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানান।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ