নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হয়েছে, একসঙ্গে কাজ করার আহ্বান ইইউ’র

নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হয়েছে, একসঙ্গে কাজ করার আহ্বান ইইউ’র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হওয়ায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এবারের নির্বাচনে বাংলাদেশের বিপুলসংখ্যক মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছে বলে মনে করছে সংস্থাটি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ইইউ এ স্বাগত জানায়।

বিবৃতিতে বলা হয়, ইইউ একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করেছে, যা ১৪ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে তাদের প্রাথমিক ফলাফল উপস্থাপন করেছে; সেখানে উল্লেখ করা হয়েছে, নির্বাচন বিশ্বাসযোগ্য ও দক্ষতার সঙ্গে পরিচালিত হয়েছে, যা গণতান্ত্রিক শাসন ও আইনের শাসন পুনরুদ্ধারের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইইউ মিশনের চূড়ান্ত প্রতিবেদন এ বছরের শেষের দিকে প্রকাশিত হবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আমরা অংশগ্রহণকারীদের গণভোটে জনসমর্থন পাওয়া সাংবিধানিক, বিচারিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানাই। এ ক্ষেত্রে নতুন সংসদের গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখযোগ্য। ইইউ বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার জন্য কাজ করতে উন্মুখ এবং গণতান্ত্রিক নীতি, মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে সংস্কারগুলোকে সমর্থন করতে প্রস্তুত।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন