ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসন থেকে বিজয়ী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে আজ বিকেলে নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণের সুযোগ দেওয়া হবে।
তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হবে। গণঅধিকার পরিষদের উচ্চ পরিষদের সদস্য আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “নুরকে প্রতিমন্ত্রী হিসেবে শপথের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।”
নুর ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তৎকালীন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে পরাজিত করে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন। এর পর থেকেই তিনি ভিপি নুর নামে পরিচিত।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ