ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে অভিযান চালিয়ে ৪২ লিটার দেশীয় চোলাই মদসহ ভেক্টর গমেজ (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ মার্চ ) দিবাগত রাত আড়াইটায় উপজেলার নয়নশ্রী ইউনিয়নের পুরাতন তুইতাল গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে ভেক্টর গমেজের বসতবাড়িতে হানা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। তল্লাশিকালে তাঁর শয়নকক্ষের খাটের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৪২ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ভেক্টর গমেজ ওই গ্রামের মারকুইজ গমেজের ছেলে।
নবাবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ