ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল এবং শপথ গ্রহণকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ বলে অভিহিত করেন।
মাহফুজ আলম তাঁর পোস্টে লেখেন, "বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক বন্ধ করুন। বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়া বাটপাড়রা একদিকে, আর জনগণ অন্যদিকে।"
জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং ছাত্রদের আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি গভীর আক্ষেপ প্রকাশ করেন। তিনি লেখেন, "দুঃখ লাগে, ছাত্রদের জন্য। কত কম দামে তাদের বিক্রি করে দিল। জনগণের ন্যায্য লড়াই এখন এ বাটপাড়রা হাপিস করে দেবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন।"
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং অন্যান্য জোটের পক্ষ থেকে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিশেষ করে ‘সংবিধান সংস্কার পরিষদের’ শপথ নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যকার ভিন্ন অবস্থান এবং সমঝোতার গুঞ্জন যখন তুঙ্গে, ঠিক তখনই অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচিত মাহফুজ আলমের এই বিস্ফোরক মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন ঝড়ের সৃষ্টি করেছে।
বিকেল ২:৩০
| আজকের তারিখঃ বঙ্গাব্দ