ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর এনিম্যাল হেলথ রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। রবিবার (১ মার্চ) দুপুর ১২টায় কালিয়াকৈর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মিজানুর রহমানের অনুমোদনে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে মো. অলিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে জসিম উদ্দীন নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হোক, সাংগঠনিক সম্পাদক মো. রকিবুল হাসান এবং অর্থ সম্পাদক মো. মোনাল মিয়া। এছাড়া সহ-অর্থ সম্পাদক হিসেবে জাহিদ হাসান, দপ্তর সম্পাদক মো. রিপন চৌধুরী, প্রচার সম্পাদক মো. ফখরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মো. সাইফুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক পদে শাহাদাত হোসেন মনোনীত হয়েছেন।
কমিটি গঠনকালে কালিয়াকৈর এনিম্যাল হেলথ রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক গৌরাঙ্গ কুমার শর্মা ও সদস্য সচিব মো. জুয়েল রানাসহ সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত সকল সদস্য নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন এই কমিটির নেতৃত্বে কালিয়াকৈর এলাকার এনিম্যাল হেলথ রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার রক্ষায় সংগঠনটি কার্যকর ভূমিকা পালন করবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ