ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: হজ ফাইন্যান্স কোম্পানী লিমিটেড (এইচএফসিএল)—যা বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি শরীয়াহ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান—নতুন দুটি সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। গত ১ মার্চ ২০২৬ তারিখে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘মুদারাবা ক্যাশ ওয়াকফ ডিপোজিট’ এবং ‘আস-সাফারী উমরাহ’ বিনিয়োগ হিসাবের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নতুন সেবা দুটির উদ্বোধন করেন এইচএফসিএল-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব এ এ এম হাবিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. শফিকুর রহমান। এ সময় প্রধান কার্যালয়ের নির্বাহীগণসহ সকল শাখা ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ‘মুদারাবা ক্যাশ ওয়াকফ ডিপোজিট’ হিসাবটি সকল শ্রেণীর গ্রাহক ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিজ নামে খোলার সুযোগ রয়েছে। এর মাধ্যমে অর্জিত লভ্যাংশ মানবসেবায় ব্যয় করার সুযোগ তৈরি হবে, যা গ্রাহকদের পুণ্য অর্জনে সহায়ক হবে। অন্যদিকে, ‘আস-সাফারী উমরাহ’ বিনিয়োগ প্রোডাক্টটি ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র উমরাহ পালনের পথ সহজতর করার লক্ষ্যে চালু করা হয়েছে। অনুষ্ঠানে এই সেবাগুলো গ্রাহকদের মধ্যে ব্যাপকভাবে প্রচারের ওপর গুরুত্বারোপ করা হয়।
উদ্বোধন শেষে প্রধান অতিথি ও ব্যবস্থাপনা পরিচালক মহোদয় আশা প্রকাশ করেন যে, এই নতুন দুই আর্থিক সেবা এইচএফসিএল-এর গ্রাহক সেবার মানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবং শরীয়াহ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ