জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ আজ
প্রকাশ: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী এক বছরের জন্য তিনি বৈশ্বিক এই গুরুত্বপূর্ণ ফোরামের সভাপতির দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম অধিবেশনের সমাপনী অনুষ্ঠানে তিনি এ শপথ গ্রহণ করবেন। শপথের পূর্বে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে কার্যকাল পরিচালনার বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন নবনির্বাচিত এই সভাপতি। পরবর্তীতে বাংলাদেশ সময় রাত ১টায় ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এআইএল/সকালবেলা