কলাপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩

প্রকাশ: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ণ
কলাপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক অভিযান চালিয়ে দুই দিনে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ৭ সেপ্টেম্বর বিকেলে টিয়াখালী ইউনিয়নের ছোনাউটা গ্রাম থেকে ৫০ পিস ইয়াবাসহ মাহাবুব প্যাদাকে (৪৮) গ্রেপ্তার করা হয়। একই দিন রাতে পৌর শহরের নাচনাপাড়া এলাকার এক বাসা থেকে ৪৫ পিস ইয়াবা ও নগদ ৪,৮৮৫ টাকাসহ মো. মিজানুর রহমানকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ৮ সেপ্টেম্বর বিকেলে চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে অভিযান চালিয়ে নিজ বসতঘরের বারান্দা থেকে ১০৫ পিস ইয়াবাসহ মো. বশার খানকে (৪৮) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন