মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

প্রকাশ: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ণ
মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

আব্দুল্লাহ আল মামুন, যশোর: "সাক্ষরতা অর্জন করি, উন্নত জীবন গড়ি"—এই প্রতিপাদ্য সামনে রেখে যশোরের মণিরামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেনের উপস্থিতিতে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান ও বিএনপি নেতা সন্তোষস্বর। বক্তারা নিরক্ষরতা দূর করে দেশের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন