কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ণ
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার

পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ শহরের এক কনসার্টে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনায় আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে শহরের পৌর পার্কে এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে এক কনসার্টের আয়োজন করা হয়। পুলিশ জানায়, সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেল মঞ্চে ওঠার আগে অনুষ্ঠানে উপস্থিত কিছু দর্শক শেখ হাসিনার নামে স্লোগান দিতে শুরু করেন।

এ ঘটনার পর ওই রাতেই প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও কনসার্টের প্রধান আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ সদর থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখায়। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তার পিয়ালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন