শ্রীমঙ্গলে ১০ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ
প্রকাশ: মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ণ
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের বিলাশছড়া এলাকা থেকে অবৈধভাবে তোলা আনুমানিক ১০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে মজুত রাখা ১০ হাজার ঘনফুট বালু জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়। শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এই অভিযান প্রসঙ্গে প্রশাসন জানায়, পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা