নিজস্ব প্রতিবেদক: পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক পুলিশ সদস্য দীর্ঘ কর্মজীবন শেষেও পদোন্নতি না পেয়ে অবসর নেন। এই বঞ্চনা দূর করতে বিশেষ নীতিমালার আওতায় কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদ পর্যন্ত ‘অনারারি পদোন্নতি’ দেওয়ার কথা ভাবছে সরকার। এছাড়া, পুলিশিং কার্যক্রমকে গতিশীল করতে অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী সদস্যদের জন্য বিশেষ নীতিমালার ভিত্তিতে ‘ওভারটাইম ভাতা’ চালুর পরিকল্পনা রয়েছে। এটি কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদ পর্যন্ত কার্যকর হতে পারে।
পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোকে আরও আধুনিক করার প্রতিশ্রুতি দেন মন্ত্রী। একই সঙ্গে পুলিশের আবাসন সংকট নিরসনে ভবন নির্মাণ ও ভূমি অধিগ্রহণকে সরকারের অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সালাহউদ্দিন আহমদ জানান, গত দুই মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। এছাড়া সাম্প্রতিক সময়ের ‘মব কালচার’ পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে বিদ্যমান আইন সংশোধন ও সংযোজন করে আরও যুগোপযোগী করা হবে।
তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধে জুয়া, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে যুগোপযোগী আইন প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী দ্রুতই নতুন আইন প্রণয়ন করা হবে বলে জানান মন্ত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র সচিব