বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের প্রশংসা জাপানের

বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের প্রশংসা জাপানের

বিশ্বাসযোগ্যভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের প্রশংসা করেছে জাপান। পাশাপাশি নির্বাচনে জয় লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছে দেশটি।

ঢাকাস্থ জাপান দূতাবাসের এক বিবৃতিতে জাপান সরকারের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশ্বাসযোগ্যভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় তারা আন্তরিক অভিনন্দন জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, সব রাজনৈতিক দল ও নেতাদের অভিনন্দন জানানো হচ্ছে, বিশেষ করে বিএনপি ও এর চেয়ারম্যান তারেক রহমানকে তাদের বিজয়ের জন্য।

নতুন সরকার গঠন প্রক্রিয়া মসৃণ ও শান্তিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করে জাপান দুই দেশের বিদ্যমান কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে।

এতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ঢাকা ও টোকিওর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে জাপানের অব্যাহত সম্পৃক্ততার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন