গণভোটের রায় আদালতে নিয়ে যাবেন না, রাজপথের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

গণভোটের রায় আদালতে নিয়ে যাবেন না, রাজপথের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

কুমিল্লা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চলছে এবং জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হলে তাঁরা পুনরায় রাজপথে নামতে বাধ্য হবেন। মঙ্গলবার (৩ মার্চ) কুমিল্লা নগরীর স্টেশন ক্লাবে আয়োজিত এনসিপির বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা জুলাইয়ের মতো ‘হাইকোর্ট না রাজপথ’ স্লোগান দিতে চাই না, আমাদের বাধ্য করবেন না। জনগণের রায় অনুযায়ী দ্রুত সব সংস্কার বাস্তবায়ন করতে হবে”। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, শেখ হাসিনা এবং শহীদ হাদি ভাইয়ের খুনিদের বাংলাদেশে ফেরত না পাঠানো পর্যন্ত ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরির কোনো সুযোগ নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ ছাড়াও জামায়াতে ইসলামী, এবি পার্টি এবং ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএম/সকালবেলা

মন্তব্য করুন