যুদ্ধের মধ্যেই কাঁপল ইরান: ভূমিকম্প নাকি পরমাণু বোমার পরীক্ষা?

যুদ্ধের মধ্যেই কাঁপল ইরান: ভূমিকম্প নাকি পরমাণু বোমার পরীক্ষা?

যুদ্ধের মধ্যেই কাঁপল ইরান: ভূমিকম্প নাকি পরমাণু বোমার পরীক্ষা?

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মাঝেই ইরানে অনুভূত হয়েছে শক্তিশালী ভূকম্পন। মঙ্গলবার (৩ মার্চ) সকালে দক্ষিণ ইরানের গেরাশ অঞ্চলে এই কম্পন অনুভূত হওয়ার পর থেকে বিশেষজ্ঞ মহলে শুরু হয়েছে নতুন জল্পনা—এটি কি স্রেফ প্রাকৃতিক দুর্যোগ, নাকি ইরান গোপনে পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে?

ভূমিকম্পের বিবরণ আমেরিকা জিওলজিক্যাল সার্ভে (USGS) জানিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৩। হরমুজ প্রণালীর কাছে গেরাশ অঞ্চলে অনুভূত হওয়া এই ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

পরমাণু পরীক্ষার জল্পনা যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই ভূমিকম্প নতুন এক রহস্যের জন্ম দিয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, আমেরিকা ও ইসরায়েলের যৌথ আক্রমণ ঠেকাতে ইরান হয়তো মাটির নিচে পরমাণু বোমার পরীক্ষা শুরু করেছে। আবার কারও মতে, ইরানকে লক্ষ্য করে মার্কিন বাহিনীর ব্যবহৃত ‘সিসমিক বোমা’র প্রভাবেও এমন কম্পন হতে পারে। তেহরানে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর তৈরি হওয়া অস্থিতিশীলতায় এই ভূমিকম্প মধ্যপ্রাচ্যের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।

এমএম/সকালবেলা

মন্তব্য করুন