তারাকান্দায় বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

তারাকান্দায় বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় পবিত্র মাহে রমজান উপলক্ষে তারাকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে তারাকান্দা ঈদগাহ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতারের আগে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। একই সঙ্গে মরহুম আরাফাত রহমান কোকোসহ গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় এক আলেম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। পবিত্র কুরআনের আদর্শে সমাজ ও রাষ্ট্র পরিচালিত হলে দেশে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব। তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে তারাকান্দা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং রাজনৈতিক স্থিতিশীলতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। ইফতারের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ/সকালবেলা

মন্তব্য করুন