ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মাহবুবুজ্জামান সেতু, মান্দা (নওগাঁ): নওগাঁর মান্দায় পুকুর খননের মাটি অবৈধভাবে বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোবিন্দপুর গ্রামে পুকুর খনন করে সেই মাটি অবৈধভাবে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ জানান, পুকুর খনন করে সেই মাটি বাণিজ্যিকভাবে বিক্রয় করা সম্পূর্ণ অবৈধ। এর ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে মাটি পরিবহনের কারণে গ্রামীণ রাস্তাঘাটের মারাত্মক ক্ষতি হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আইন অমান্যকারী ও অবৈধভাবে মাটি বিক্রয়কারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতে নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ