ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পদত্যাগকারী দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন
দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও দুই কমিশনার পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগে তারা স্ব-শরীরে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারী অন্য দুই কমিশনার হলেন মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দিয়ে বের হয়ে যাওয়ার সময় কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী সাংবাদিকদের জানান, তারা কোনো চাপের মুখে নয়, বরং ব্যক্তিগত কারণ দেখিয়ে নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেছেন। তিনি আরও বলেন, “নতুন পর্ষদ গঠিত হবে, তাদের জন্য আমাদের শুভকামনা রইল।”
উল্লেখ্য, ২০২৪ সালের ১০ ডিসেম্বর ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। একই সময়ে অন্য দুই কমিশনারও তাদের দায়িত্ব গ্রহণ করেছিলেন। নবনির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণ ও কাজের সুযোগ করে দিতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে পরবর্তীতে সংবাদ সম্মেলনে জানানো হয়।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ