রাজধানীর ১১ ফিলিং স্টেশনে বাধ্যতামূলক ‘ফুয়েল পাশ’ অ্যাপ

রাজধানীর ১১ ফিলিং স্টেশনে বাধ্যতামূলক ‘ফুয়েল পাশ’ অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীতে ১১টি ফিলিং স্টেশনে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাশ’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আইসিটি শাখা এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।

ফিলিং স্টেশনগুলো হলো— ১. করিম এন্ড সন্স, শাপলা চত্বর, ঢাকা। ২. ইউরেকা এন্টারপ্রাইজ, মহাখালী, ঢাকা। ৩. মাসুদ হাসান ফিলিং স্টেশন, এয়ারপোর্ট, উত্তরা, ঢাকা। ৪. মেসার্স সততা এন্ড কোম্পানী, ৪৩৯, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা। ৫. মেসার্স দিপ্ত ফিলিং স্টেশন, সেকশন-১৪, ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা। ৬. মেসার্স কামাল ট্রেডিং এজেন্সী, ৮০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণি, তেজগাঁও, ঢাকা। ৭. মেসার্স এস.পি. ফিলিং স্টেশন লিমিটেড, গাবতলী, মিরপুর, ঢাকা। ৮. সিটি ফিলিং স্টেশন, তেজগাঁও, ঢাকা। ৯. সেবা গ্রীন ফিলিং স্টেশন, উত্তরা, ঢাকা। ১০. স্যাম এসোসিয়েটস, মিরপুর-২, ঢাকা। ১১. সুমাত্রা ফিলিং স্টেশন, কালশী রোড, মিরপুর, ঢাকা।

নির্দেশনায় বলা হয়, আগামী ২৮ এপ্রিল থেকে এসব ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাশ’ অ্যাপের মাধ্যমে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালকদের জ্বালানি সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ করার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাশ’ অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করেছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন