মুন্সিগঞ্জে গাঁজাসহ বৃদ্ধ আটক

মুন্সিগঞ্জে গাঁজাসহ বৃদ্ধ আটক

মোঃ দুলাল সরকার, মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেম আলী (৭১) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ইউনিয়নের সরকারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব দে’র নেতৃত্বে এসআই শিপন আলী শেখ ও সঙ্গীয় ফোর্স সরকারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় হাতেম আলীর কাছ থেকে ছোট ছোট পোটলায় রাখা অবস্থায় মোট ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক হাতেম আলী সরকারপাড়া এলাকার মৃত হানিফ দেওয়ানের ছেলে। পুলিশ জানায়, তিনি দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। পুলিশি রেকর্ড অনুযায়ী, তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় ইতিপূর্বেও ৭টি মাদক মামলাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

বারবার অপরাধে জড়িয়ে পড়া এই বৃদ্ধের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার তাকে সংশ্লিষ্ট প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন