বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু: সার্ধশত বছরের পৌরসভা পেল সিটির মর্যাদা

বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু: সার্ধশত বছরের পৌরসভা পেল সিটির মর্যাদা

 দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে দেশের ১৩তম নগর সংস্থা হিসেবে যাত্রা শুরু করল ‘বগুড়া সিটি করপোরেশন’। সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে বগুড়া পৌর ভবনে নামফলক উন্মোচনের মাধ্যমে এই নতুন সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হওয়া উত্তর জনপদের অন্যতম প্রাচীন এই পৌরসভার সার্ধশত বছর (১৫০ বছর) পূর্তির মাহেন্দ্রক্ষণেই এই নতুন মর্যাদা পেল জেলাবাসী।

ঐতিহাসিক তথ্যানুযায়ী, ব্রিটিশ শাসনামলে ১৮৭৬ সালের ১ জুলাই বগুড়া পৌরসভার যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় পৌরসভার আয়তন বাড়িয়ে ৬৯.৫৬ বর্গকিলোমিটারে উন্নীত করা হয়েছিল। বর্তমানে ২১টি ওয়ার্ড এবং প্রায় ৪ লাখ জনসংখ্যা নিয়ে গঠিত এই সিটি করপোরেশন উত্তরবঙ্গের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মীর শাহে আলম, বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকার দুই সিটিসহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহের পর এখন থেকে বগুড়াও সিটি করপোরেশনের মর্যাদা লাভ করল।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন