ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রুপম চাকমা, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ১১ দিনব্যাপী এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় দীঘিনালায় মোট ১১ হাজার ২৮৫ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কার্যক্রমটি সফল করতে ১টি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ১২০টি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।
আজ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী ১০ মে পর্যন্ত। কর্মসূচির প্রথম দুই সপ্তাহ ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের কমিউনিটি পর্যায়ে (পাড়ায় পাড়ায়) টিকা দেওয়া হবে। পরবর্তী এক সপ্তাহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কনিকা খীসা, থানার উপ-পরিদর্শক রাজিব শেখ এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাজহারুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ