টেকনাফে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

টেকনাফে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

জিয়াবুল হক, টেকনাফ: কক্সবাজারের টেকনাফে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি ফরিদুল আলমকে (৪৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। 

বুধবার (৮ এপ্রিল) গভীর রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৫, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত ফরিদুল আলম হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার মৃত মকবুল আহমেদের ছেলে।

র‍্যাবের সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে উখিয়া থানার একটি মামলায় বিজ্ঞ আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছিলেন। কিন্তু আদালতের রায়ের পর থেকেই ফরিদুল আলম গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অবশেষে তাকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে অপরাধী ও পলাতক আসামিদের ধরতে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন