কালিয়াকৈরে ঔষধ ব্যবসায়ী সমিতির বনভোজন অনুষ্ঠিত

কালিয়াকৈরে ঔষধ ব্যবসায়ী সমিতির বনভোজন অনুষ্ঠিত

ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর ঔষধ ব্যবসায়ী সমিতির বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন, ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ ভোজন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) কুতুবদিয়া সৌরভ গার্ডেনে অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

কালিয়াকৈর ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি সুশান্ত কুমার সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে সমিতির সকল সদস্য ও নেতৃবৃন্দ সপরিবারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সমিতির বিগত বছরের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক বি.কে পাল সুমন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম, সহ-সভাপতি মো. নূরনবী, সহ-সভাপতি শ্রী অজিত পাল, সাংগঠনিক সম্পাদক পলাশ সরকার, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব সরকার এবং যুব ও ক্রীড়া সম্পাদক মো. নাসির। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত সদস্য মহন্ত সরকার, প্রধান উপদেষ্টা শংকর প্রসাদ পাল, অতুল চন্দ্র পাল ও মো. সোহেল রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ব্যবসায়িক আলোচনার পাশাপাশি দিনভর আনন্দ ভোজন, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং আকর্ষণীয় লটারি ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মনোরম পরিবেশে সমিতির সদস্যদের মিলনমেলায় পরিণত হওয়া এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকবৃন্দ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন