মণিরামপুরে সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত

মণিরামপুরে সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে এক বর্ণাঢ্য জাতীয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) সকালে মণিরামপুর পৌর শহরে একটি র‍্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

‘রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)’-এর হোপ প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন। সভায় বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে কেবল আইন দিয়ে নয়, বরং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ ও মানসিকতার পরিবর্তন প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মূল কর্মসূচির পাশাপাশি জনসচেতনতা তৈরির লক্ষ্যে দিনব্যাপী সচেতনতামূলক নাটক, সিগনেচার ক্যাম্পেইন (স্বাক্ষর সংগ্রহ), পোস্টার ও লিফলেট বিতরণ এবং মানবাধিকার বিষয়ক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গড়তে শপথ গ্রহণ করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন