ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজেস্ব প্রতিবেদক, ঢাকা: নতুন সরকারের অধীনে প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক আজ অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠকের এজেন্ডায় রয়েছে ১৭টি প্রকল্প, যা বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা। এর মধ্যে ৯টি প্রকল্প একেবারে নতুন।
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। রীতি ভেঙে পরিকল্পনা কমিশনের বদলে এবার একনেক সভা আয়োজন করা হয়েছে সচিবালয়ে।
পরিকল্পনা কমিশন জানায়, করতোয়া নদী পুনরুদ্ধারে ১১শ কোটি টাকার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া, সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় হতে পারে প্রায় দেড় হাজার কোটি টাকা। সীমান্ত সড়ক নির্মাণের জন্য প্রস্তাব করা হয়েছে ৩৬শ ৬৬ কোটি টাকার। এর বাইরে রাজধানী ঢাকায় পানি সরবরাহ প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে। তবে এজেন্ডায় নেই পদ্মা ব্যারেজ প্রকল্প।
উল্লেখ্য, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে একনেক গঠন করা হয়। কমিটির বিকল্প সভাপতি করা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ