চৈত্র সংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল ৩ জেলায় সাধারণ ছুটি

চৈত্র সংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল ৩ জেলায় সাধারণ ছুটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চৈত্র সংক্রান্তি উপলক্ষে আগামী ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৩ এপ্রিল ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি বলবৎ থাকবে। তিনটি পার্বত্য জেলার পাশাপাশি দেশের অন্যান্য স্থানে বসবাসরত সংশ্লিষ্ট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য এই দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে গণ্য হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। মূলত পাহাড়ের ঐতিহ্যবাহী বৈসাবি উৎসবকে কেন্দ্র করেই এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন