ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার হওয়া প্রখ্যাত বাউলশিল্পী আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
এর আগে গত ২৩ নভেম্বর এবং ৮ ডিসেম্বর দুই দফায় নিম্ন আদালতে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছিল। গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় 'খালা পাগলী'র মেলায় একটি পালাগানের আসরে আবুল সরকার ধর্ম অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। তাঁর সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যপক সমালোচনার সৃষ্টি হয়।
পরবর্তীতে ১৯ নভেম্বর রাতে মাদারীপুরের একটি গানের আসর থেকে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল তাঁকে আটক করে। ঘিওর উপজেলার বাসিন্দা মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ উচ্চ আদালত থেকে তিনি জামিন লাভ করলেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ