প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সাক্ষাৎকালে আলোচনার বিস্তারিত বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। তবে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো ছবিতে দেখা গেছে, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বই এবং একটি শোপিস উপহার দেন। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষাপটে এই সৌজন্য সাক্ষাৎকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন