ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। (ফাইল ছবি)
আগামী এপ্রিল মাসের মধ্যেই ঢাকা শহরের অসহনীয় যানজট সমস্যার উল্লেখযোগ্য সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজধানীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। সভায় ডিএমপি, দুই সিটি করপোরেশন, রাজউক, বুয়েট বিশেষজ্ঞ এবং ডিটিসিএসহ সংশ্লিষ্ট সব দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এপ্রিল মাসের শেষ নাগাদ দ্রুত বাস্তবায়নযোগ্য প্রকল্পগুলো শেষ করা হবে, যা যানজট নিরসনে তাৎক্ষণিক প্রভাব ফেলবে।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ঢাকার ট্রাফিক সিগন্যালগুলো অটোমেশন করা হচ্ছে। বর্তমানে ৭টি পয়েন্টে এটি চালু আছে, আগামী এক সপ্তাহের মধ্যে আরও ৬টি ইন্টারসেকশনে এই ব্যবস্থা কার্যকর হবে। পর্যায়ক্রমে ঢাকার ১২০টি সিগন্যাল পয়েন্টকেই অটোমেশনের আওতায় আনা হবে।
যানজট নিরসনে সিটি করপোরেশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় বাড়িয়ে ফুটপাত দখলমুক্ত করা এবং অবৈধ পার্কিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, “প্রধানমন্ত্রী ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে যে দিকনির্দেশনা দিয়েছেন, তা বাস্তবায়িত হলে ঢাকা শহরের ট্রাফিক সিস্টেমে একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে। মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলো সফল হলে নগরবাসী যানজটমুক্ত ঢাকা উপহার পাবে।”
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ