ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সাইনবোর্ড এলাকায় অবস্থিত দেশের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়াতু ইবরাহীম মাহমূদনগর-এর উদ্যোগে এক আত্মশুদ্ধিমূলক ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ২৬ মার্চ (বৃহস্পতিবার) বিকেল থেকে মাদরাসা মসজিদে এই বিশেষ মাহফিল শুরু হবে।
মাহফিলে গুরুত্বপূর্ণ নসিহত ও ইসলাহী বয়ান পেশ করবেন বিশ্ববরেণ্য আলেম মাওলানা ইবরাহীম আফ্রিকী। তিনি বিশ্ববিখ্যাত আলেম শায়খুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া কান্ধলভী (রহ.)-এর খলিফা এবং মুফতীয়ে আযম ফকীহুল উম্মাহ মুফতী মাহমুদ হাসান গাঙ্গুহী (রহ.)-এর অন্যতম জানেশীন বা স্থলাভিষিক্ত।
বিশ্বজুড়ে আধ্যাত্মিক সাধক ও প্রাজ্ঞ আলেম হিসেবে মাওলানা ইবরাহীম আফ্রিকীর ব্যাপক পরিচিতি রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মানুষের আত্মশুদ্ধি ও ইসলামের সঠিক দাওয়াত প্রচারের কাজে নিয়োজিত। বর্তমানে তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিশ্বের প্রায় ২০টি দেশে অসংখ্য খানকাহ ও আধ্যাত্মিক কেন্দ্র পরিচালিত হচ্ছে।
আয়োজক কমিটি জানিয়েছে, মাওলানা ইবরাহীম আফ্রিকী ছাড়াও মাহফিলে দেশ-বিদেশের বরেণ্য আলেম ও মাশায়েখগণ গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন। মাহফিলটি মূলত মানুষের অন্তর সংশোধন ও ইবাদতে একাগ্রতা তৈরির লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে।
জামিয়াতু ইবরাহীম মাহমূদনগরের মুহতামিম মুফতি শফিকুল ইসলাম সকল ধর্মপ্রাণ মুসলমানকে এই মাহফিলে উপস্থিত হয়ে আধ্যাত্মিক ফায়দা হাসিলের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ