ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ সেরাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের সভাপতিত্বে আয়োজিত সভায় দিবস দুটি পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও আলোচনা সভার বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়।
প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
ইশরাত জাহান: সহকারী কমিশনার (ভূমি), বেলকুচি।
ডাঃ আফফিয়া সাবেরীন: উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
জাহিদুল ইসলাম: ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), এনায়েতপুর থানা।
গাজী আসাদ আলী মাস্টার: বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার।
রেজাউল করিম: সাধারণ সম্পাদক, বেলকুচি প্রেসক্লাব।
সভায় ইউএনও আফরিন জাহান বলেন, স্বাধীনতার সঠিক ইতিহাস ও গণহত্যার ভয়াবহতা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এসব জাতীয় দিবস গুরুত্বের সাথে পালন করা আবশ্যক। অনুষ্ঠানসমূহ সুশৃঙ্খল ও উৎসবমুখর করতে তিনি উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ