ফেনী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে সাংবাদিকদের মিলনমেলা

ফেনী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে সাংবাদিকদের মিলনমেলা

ফেনী প্রতিনিধি: ফেনীতে কর্মরত সাংবাদিকদের সম্মানে ‘ফেনী সাংবাদিক ইউনিয়ন’ (এফইউজে)-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ ) ফেনী শহরের অভিজাত হোটেল রেডিক্স-এ আয়োজিত এই অনুষ্ঠানটি জেলার সাংবাদিকদের এক বিশাল মিলনমেলায় পরিণত হয়।

ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম. জহিরুল হক মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ মনিরের সঞ্চালনায় ইফতার মাহফিলে ফেনীর জ্যেষ্ঠ ও তরুণ সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দীর্ঘ কর্মব্যস্ততার মাঝে এই আয়োজন সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, মোহাম্মদ আবু তাহের ভূঞা ও রবিউল হক রবি। এছাড়াও উপস্থিত ছিলেন:

  • সম্পাদকবৃন্দ: এনামুল হক পাটোয়ারি (দৈনিক নয়া পয়গাম), আরিফুল আমীন রিজভী (দৈনিক ফেনী), মুহিব্বুল্যাহ ফরহাদ (ফেনী সমাচার), তারেকুল ইসলাম (হকার্স)।

  • সাংবাদিক নেতৃবৃন্দ: আতিয়ার সজল ও আরিফুর রহমান (টেলিভিশন জার্নালিস্ট ক্লাব), দিদারুল আলম (রিপোর্টার্স ইউনিটি), ছলিম উল্যাহ মেজবাহ (ডিআরইউ-এর সাবেক আপ্যায়ন সম্পাদক)।

  • প্রতিনিধিবৃন্দ: নাজমুল হক শামীম (প্রথম আলো), নাজির আহমেদ রতন (চ্যানেল ওয়ান), সমির উদ্দিন ভুঞা (ইন্ডিপেন্ডেন্ট টিভি), আবদুল্লাহ আল মামুন (দীপ্ত টিভি), এসএম ইউছুফ আলী (আমার দেশ), আরিফ আজম (জনকণ্ঠ), মিজানুর রহমান (আমার সংবাদ) সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

ফেনী সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রাজন দেবনাথ, কোষাধ্যক্ষ মোল্লা ইলিয়াছ এবং কার্যকরী সদস্য এমরান পাটোয়ারি, তোফায়েল আহমেদ নিলয় ও জহিরুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।

ইফতারের আগে এফইউজে নেতৃবৃন্দ এবং ফেনীর সকল সাংবাদিকদের কল্যাণ ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা মাহমুদুল হাসান। পরিশেষে সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন