মেক্সিকোর রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে ঢাকায় বদলি

মেক্সিকোর রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে ঢাকায় বদলি

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতরে বদলি করা হয়েছে। রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে তাকে অবিলম্বে বর্তমান দায়িত্ব ত্যাগ করে ঢাকায় প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাষ্ট্রদূত ও তার পরিবারের সদস্যরা বিধি অনুযায়ী ভ্রমণ ব্যয় ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। সরকারি এই আদেশের কপি নিজের ফেসবুক পোস্টে শেয়ার করে মুশফিকুল ফজল আনসারী সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মেক্সিকো ছাড়াও পর্তুগাল, পোল্যান্ড ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া আরও তিন রাষ্ট্রদূত—এম. মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম ও মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন