ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কার্যক্রম নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে চূড়ান্ত বিষয় মনোনয়নসহ সংশ্লিষ্ট বিষয়ে তিনটি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বর্তমানে অনলাইনে তাদের চূড়ান্ত বিষয় (Final Subject) দেখতে পাচ্ছেন এবং হল মনোনয়ন কার্যক্রম চলমান রয়েছে। হল মনোনয়ন প্রক্রিয়া অতি স্বল্প সময়ের মধ্যে, সম্ভবত এক থেকে দুই দিনের মধ্যে সম্পন্ন হতে পারে।
হল মনোনয়ন শেষ হওয়ার পরপরই শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়, বিভাগ বা ইনস্টিটিউট এবং হলের ভর্তি ফি অনলাইনে প্রদানের প্রক্রিয়া শুরু হবে। সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে পরবর্তী নির্দেশনার জন্য ঢাবির ভর্তি ওয়েবসাইটে নিয়মিত নজর রাখার অনুরোধ জানানো হয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ