মৃত্যুর গুঞ্জন উড়িয়ে ভিডিওবার্তায় যুদ্ধের বাজেট চাইলেন নেতানিয়াহু

মৃত্যুর গুঞ্জন উড়িয়ে ভিডিওবার্তায় যুদ্ধের বাজেট চাইলেন নেতানিয়াহু

নিজেদের ওপর ইরানের নিক্ষিপ্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত অবস্থার মধ্যে মৃত্যুর গুঞ্জন উড়িয়ে দিয়ে ভিডিওবার্তায় হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সরাসরি জনসমক্ষে না আসলেও ভিডিওবার্তায় তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং এজন্য বিশাল অংকের বিশেষ বাজেটের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।

ভিডিওবার্তায় যুদ্ধাপরাধে অভিযুক্ত এই নেতা বলেন, "আমাদের সামনে যুদ্ধ শুরু করা ছাড়া কোনো পথ ছিল না। তবে এই যুদ্ধের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। প্রচুর অর্থ।" তিনি আরও জানান, প্রতিরক্ষা খাত এবং চলমান যুদ্ধ পরিচালনার জন্য কয়েক বিলিয়ন শেকেল (ইসরায়েলি মুদ্রা) অতিরিক্ত বরাদ্দ দিয়ে একটি বিশেষ বাজেট ঘোষণা করতে চান তিনি।

এদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, গত ১০ দিনে ইরানের হামলায় অন্তত ২ হাজার ৩৩৯ জন ইসরায়েলি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ৯৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সর্বশেষ ২৪ ঘণ্টাতেই ১৯১ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন বলে জানানো হয়েছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ব্যাপকতা ইসরায়েলের জনজীবনে গভীর প্রভাব ফেলেছে।

এম.আর-২/সকালবেলা

মন্তব্য করুন