ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সারা দেশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেছেন, স্বাস্থ্য খাতে উন্নতি করতে হলে বেসরকারি খাতে লক্ষ্য রাখতে হবে। আপনাদের (প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন) সবার সহযোগিতায় আমরা স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।
গতকাল মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ের পদ্মা হলে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. এ এম শামীম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনসহ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা অংশ নেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ