ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোতে বড় ধরনের হামলা শুরু করেছে ইরান

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোতে বড় ধরনের হামলা শুরু করেছে ইরান

মধ্যপ্রাচ্যে ইসরায়েলি ও মার্কিন লক্ষ্যবস্তুগুলো লক্ষ্য করে নতুন করে বড় ধরনের হামলা শুরু করেছে ইরান। গত কয়েক ঘণ্টায় চালানো এই আক্রমণকে সংঘাত শুরুর পর থেকে ইরানের পক্ষ থেকে করা ‘সবচেয়ে তীব্র এবং শক্তিশালী’ হামলা হিসেবে বর্ণনা করেছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি। খবর বিবিসির।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোঁড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম হয়েছে। তবে পরবর্তী এক নির্দেশনায় পরিস্থিতি এখন নাগরিকদের জন্য নিরাপদ বলে ঘোষণা করা হয় এবং তাদের আশ্রয়কেন্দ্র থেকে বেরিয়ে আসার অনুমতি দেওয়া হয়।

এদিকে সৌদি আরব জানিয়েছে, তাদের একটি তেলক্ষেত্রের দিকে ধেয়ে আসা দুটি ড্রোন এবং পূর্বাঞ্চলে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা আকাশেই ধ্বংস করেছে। তবে এসব ক্ষেপণাস্ত্র বা ড্রোন কোথা থেকে বা কার পক্ষ থেকে ছোঁড়া হয়েছে, সে বিষয়ে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় সুনির্দিষ্ট কিছু জানায়নি। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তরের আশেপাশেও সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা গেছে।

অন্যদিকে, লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তু লক্ষ্য করে নতুন করে ভয়াবহ বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। হামলার পরপরই বৈরুতের দক্ষিণ শহরতলীর এলাকাগুলো বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন