ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার (৮ মার্চ ২০২৬) সন্ধ্যায় বর্ণিল র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করেন ময়মনসিংহের সাংবাদিকবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় প্রথমে বেলুন উড়িয়ে একটি র্যালির আয়োজন করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর অতিথিদের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল উৎসব শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি তাঁর বক্তব্যে বলেন:
“ঐতিহ্যবাহী ময়মনসিংহ প্রেসক্লাবের ভবনটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুদানে নির্মিত হয়েছিল। দীর্ঘদিন এ অবদানের যথাযথ স্বীকৃতি ছিল না। সম্প্রতি কৃতজ্ঞতাস্বরূপ ক্লাবের দেয়ালে তাঁর নামফলক সংযুক্ত করায় আমি প্রেসক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।”
তিনি আরও উল্লেখ করেন যে, নগরীর যানজট নিরসন ও আইনশৃঙ্খলা উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রশাসন কাজ শুরু করেছে।
ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মো. নয়মুল হাসান, অধিনায়ক, র্যাব-১৪।
মো. মিজানুর রহমান, পুলিশ সুপার।
রোকনুজ্জামান সরকার রোকন, সদস্য সচিব, দক্ষিণ জেলা বিএনপি।
মো. কামরুল আহসান এমরুল, আমীর, মহানগর জামায়াতে ইসলামী।
একেএম মাহাবুবুল আলম মাহাবুব, যুগ্ম আহ্বায়ক, মহানগর বিএনপি।
এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সহ-সভাপতি নয়াব আলী, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও অমিত রায়সহ নগরীর বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে ময়মনসিংহের উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ