ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 

রোববার (৮ মার্চ ২০২৬) শাখা সভাপতি মহিউদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।

ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় পদে মনোনীত হয়েছেন:

  • অফিস সম্পাদক: আসিফ ইমাম।

  • প্রচার ও মিডিয়া সম্পাদক: মিফতাহুল হোসাইন আল মারুফ।

  • বায়তুল মাল সম্পাদক: নুরুল ইসলাম সাব্বির।

  • সাংগঠনিক সম্পাদক: মু. সাজ্জাদ হোসাইন খাঁন (সাবেক প্রচার সম্পাদক)।

  • অন্যান্য সম্পাদকবৃন্দ: মাজহারুল ইসলাম (মানবসম্পদ), মুসলিমুর রহমান (শিক্ষা ও প্রশিক্ষণ), ইকবাল হায়দার (ক্রীড়া), আহসান হাবিব ইমরোজ (ছাত্র অধিকার), হাসানুল বান্না (আইটি) এবং আনাস বিন মুনির (আন্তর্জাতিক)।

দাওয়াহ সম্পাদক পদে আশিকুর রহমান সাকিব, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আশিক বিল্লাহ, বিজ্ঞান সম্পাদক মো. রবিউল ইসলাম এবং আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে মো. জাকারিয়া (সাখাওয়াত জাকারিয়া) দায়িত্ব পেয়েছেন। এছাড়া সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাঈম হোসেন, প্রকাশনা সম্পাদক মো. তাওকির হাসান এবং ছাত্রকল্যাণ সম্পাদক হয়েছেন মো. মাহবুব আলম (মিরাজ)।

এর আগে গত ৫ জানুয়ারি ২০২৬ তারিখে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ঢাবি শিবিরের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে সভাপতি নির্বাচিত হন ডাকসুর সাবেক এজিএস ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মুহা. মহিউদ্দিন খান এবং সেক্রেটারি মনোনীত হন আশিকুর রহমান। পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটি তাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্য স্থির করেছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন