কুবি সায়েন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবি সায়েন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হলরুমে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সায়েন্স ক্লাবের মডারেটর ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব। আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রভাষক মইনুর রহমান, গণিত বিভাগের প্রভাষক শহিদুল ইসলাম, সায়েন্স ক্লাবের সাবেক সভাপতি শাখাওয়াত ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সংহতি কামনা করা হয়। সায়েন্স ক্লাবের সদস্যরা জানান, প্রতিবছরের মতো এবারও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে এবং পবিত্র রমজানের মহিমা ছড়িয়ে দিতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ/সকালবেলা

মন্তব্য করুন