কাজী ইউছুফ হাসান ‘দ্যা এম্পেয়ার বে’ প্রকল্পের সহ-উদ্যোক্তা মনোনীত

কাজী ইউছুফ হাসান ‘দ্যা এম্পেয়ার বে’ প্রকল্পের সহ-উদ্যোক্তা মনোনীত

মো. ফরহাদ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও কাজী ডেভেলপমেন্টের চেয়ারম্যান কাজী ইউছুফ হাসান আন্তর্জাতিক মানের পাঁচতারকা হোটেল প্রকল্প ‘দ্যা এম্পেয়ার বে’-তে সহ-উদ্যোক্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার একটি রেস্টুরেন্টে পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিল শেষে এই নতুন অংশীদারিত্বের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে ‘দ্যা এম্পেয়ার বে’ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুজ্জামান হোসাইন সহ-উদ্যোক্তা পার্টনারশিপের অফিসিয়াল ডকুমেন্ট কাজী ইউছুফ হাসানের হাতে তুলে দেন। এ সময় প্রকল্পের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরে একটি তথ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়।

প্রকল্পের বিস্তারিত: ‘দ্যা এম্পেয়ার বে’ গ্রুপ বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে কুয়াকাটা এবং কক্সবাজারের মতো প্রধান পর্যটন কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক মানের আধুনিক পাঁচতারকা হোটেল নির্মাণের বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে। এই প্রকল্পের মাধ্যমে দেশে বিদেশি পর্যটক আকর্ষণ এবং আবাসন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে বলে উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রুপের চেয়ারম্যান মহসিন সিকদার পাভেল, ডিএমডি মো. আমিরুল ইসলাম সোহাগ এবং সিইও মো. ফরিদুরজামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, কাজী ইউছুফ হাসানের মতো অভিজ্ঞ উদ্যোক্তার সম্পৃক্ততা এই মেগা প্রকল্প বাস্তবায়নে গতি সঞ্চার করবে। বেসরকারি খাতের এই বিনিয়োগ দেশের অর্থনীতি ও পর্যটন শিল্পকে আরও শক্তিশালী করবে।

এ/সকালবেলা

মন্তব্য করুন