নওগাঁ জেলা বার নির্বাচনে ১২ পদে বিএনপি প্যানেলের জয়, জামায়াতের ভরাডুবি

নওগাঁ জেলা বার নির্বাচনে ১২ পদে বিএনপি প্যানেলের জয়, জামায়াতের ভরাডুবি

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতিসহ ১৫টি পদের মধ্যে ১২টি পদে জয় পেয়েছেন বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। অন্যদিকে জামায়াত-সমর্থিত প্রার্থীরা ৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও কেউই নির্বাচিত হতে পারেননি।

সোমবার (২ মার্চ) ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন কমিশনার দেওয়ান মাহবুব আলী সুজা। ২০২৬ সালের এই নির্বাচনে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী এম এইচ এম জাহাঙ্গীর আলম ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী আবু বেলাল হোসেন ১৯৫ ভোট পেয়ে জয়ী হন। সহ-সভাপতির দুটি পদের একটিতে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের আসাদুজ্জামান আল আজাদ এবং অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী মোত্তালেব হোসেন নির্বাচিত হন।

সহ-সাধারণ সম্পাদকের তিনটি পদের সবকটিতেই জয় পেয়েছে বিএনপি প্যানেল। নির্বাচিতরা হলেন—সাঈদ হোসেন আল মুরাদ, জহুরুল ইসলাম ও আরিফুল ইসলাম। এছাড়া আটটি সদস্য পদের মধ্যে সাতটিতেই জয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। তারা হলেন—নুসরাত-ই আলম, তন্ময় মোল্লা, আনোয়ার হোসেন, সুলতান মাহমুদ, নজমুল হুদা ও আলতাফ হোসেন। সদস্য পদে অপর একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিএনপি-সমর্থিত প্যানেল ১৫টি পদের মধ্যে ১২টিতেই জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিপরীতে জামায়াত-সমর্থিত প্রার্থীদের এই ভরাডুবি স্থানীয় আইনজীবী অঙ্গনে বেশ আলোচনার সৃষ্টি করেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন