ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের একটি মার্কিন বিমান ঘাঁটি ধ্বংসের দাবি করেছে ইরানি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (৩ মার্চ) প্রকাশিত এক ভিডিওতে এই দাবি করা হয়।
আইআরজিসির সংবাদ সংস্থা ‘ফারস’ একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যেখানে এক ঝাঁক ক্ষেপণাস্ত্রকে দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং বড় ধরনের বিস্ফোরণ ঘটতে দেখা যাচ্ছে।
আইআরজিসি দাবি করেছে, তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ঈসা অঞ্চলে অবস্থিত মার্কিন কমান্ড ও স্টাফ বিল্ডিং এবং একটি বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে।
এছাড়া সেখানকার জ্বালানি ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে বলেও তারা উল্লেখ করেছে। তবে এই হামলার খবরের বিষয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এর আগে, বাহরাইনে অবস্থিত মার্কিন পরিচালিত একটি নৌ-ঘাঁটি থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গিয়েছিল।
এদিকে পরিস্থিতি বিবেচনায় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ইতিমধ্যে বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের এক ডজনেরও বেশি দেশ থেকে আমেরিকান নাগরিকদের অবিলম্বে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।
সূত্র: বিবিসি ও ফারস
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ