রাসেল মিয়া,রাজবাড়ীঃ- রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, আফরোজা পারভীন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ও লঞ্চ ঘাট এলাকা এবং দেবগ্রাম ইউনিয়নে নদী ভাঙন এলাকা সরেজমিনে উপস্থিত থেকে পরিদর্শন করেন।
সোমবার (১লা জুন,২০২৬ইং)তারিখে জেলা প্রশাসকের সঙ্গে আরো পরিদর্শন করে গোয়ালন্দ উপজেলার নির্বাহী অফিসার,গোয়ালন্দ সহকারী কমিশনার(ভূমি),উপজেলার পানি উন্নয়ন বোর্ড (WDB), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (BIWTA) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (BIWTC)-এর প্রতিনিধি এবং জেলার,উপজেলার প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, গুরুত্বপূর্ণ এই নৌ-রুট এবং সংলগ্ন জনপদকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। এ লক্ষ্যে তিনি ঘাট এলাকা সচল রাখার পাশাপাশি তীরবর্তী জনপদ রক্ষায়ও দ্রুত আপদকালীন প্রতিরক্ষা মূলক কাজ (জিও ব্যাগ ডাম্পিং) শুরু করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে পরামর্শ দেন।
একই সাথে ভাঙন মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের লক্ষ্যে যৌথ সমন্বয়ের মাধ্যমে দ্রুত পরিকল্পনা প্রণয়নের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পরামর্শ প্রদান করেন।