যুক্তরাষ্ট্র থেকে তেল কিনবে চীন: বিশ্ববাজারে দাম বৃদ্ধি

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র থেকে তেল কিনবে চীন: বিশ্ববাজারে দাম বৃদ্ধি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: আল-জাজিরা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে চীন তেল কেনার আগ্রহ প্রকাশ করায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিবৃতির পরপরই তেলের বাজারে এই মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা দেয়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.১৭ ডলার বা ১.১১ শতাংশ বেড়ে ১০৬.৮৯ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১.১০ ডলার বা ১.০৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০২.২৭ ডলারে বিক্রি হচ্ছে।

জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির পেছনে ট্রাম্পের বিবৃতির পাশাপাশি হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনাও বড় ভূমিকা পালন করছে। গত বৃহস্পতিবার ওই প্রণালি দিয়ে অন্তত ৩০টি জাহাজ পার হলেও জাহাজ আটক বা হামলার আশঙ্কা এখনো পুরোপুরি কাটেনি। এই ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগকারীরা বাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন থাকায় দাম আরও বাড়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে।

আল-জাজিরা সূত্রে জানা গেছে, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই সম্ভাব্য তেল বাণিজ্য বিশ্ব অর্থনীতি ও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করতে পারে।

মন্তব্য করুন