যুবশক্তি থেকে এনসিপি নেতার পদত্যাগ

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:২০ অপরাহ্ণ
যুবশক্তি থেকে এনসিপি নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন ‘জাতীয় যুবশক্তি’র নবগঠিত সাদুল্লাপুর উপজেলা কমিটি থেকে পদত্যাগ করেছেন বাদশা মিয়া। বুধবার (১২ মে) তিনি উপজেলা কমিটির সদস্য সচিব সোহেল মিয়ার হাতে এই পদত্যাগপত্র জমা দেন।

বাদশা মিয়া বর্তমানে এনসিপির জামালপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন। গত ৩০ এপ্রিল ঘোষিত সাদুল্লাপুর উপজেলা যুবশক্তির কমিটিতে তাকে তার অনুমতি ছাড়াই যুগ্ম সদস্য সচিব পদে যুক্ত করা হয়। একই সঙ্গে দুটি পদে থাকতে ইচ্ছুক না হওয়ায় তিনি যুবশক্তির পদ থেকে অব্যাহতির আবেদন করেন।

এ বিষয়ে বাদশা মিয়া বলেন, “আমার অনিচ্ছাকৃতভাবে আমাকে উপজেলা যুবশক্তির কমিটিতে যুগ্ম সদস্য সচিব পদ দেওয়া হয়েছে, যা মোটেও কাম্য নয়। আমি এনসিপির জামালপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক পদে আছি এবং সেখানেই থাকতে চাই। তাই স্বেচ্ছায় এই পদত্যাগপত্র জমা দিয়েছি।”

জাতীয় যুবশক্তি সাদুল্লাপুর উপজেলা শাখার সদস্য সচিব সোহেল মিয়া পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বাদশা মিয়ার এই আবেদনটি এখনও আনুষ্ঠানিকভাবে বিবেচনা করা হয়নি বলে তিনি জানান।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন